প্রতিপক্ষের রক্ষণ ভেঙে মেসির জোড়া গোল, জিতলো মায়ামি 

বয়স ৩৯। ইতিমধ্যে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন লিওনেল মেসি। তবুও জাদু ফুরোয়নি এই আর্জেন্টাইন তারকার। রোববার (১৮ অক্টোবর) মেজর লিগ সকারের ম্যাচে আবারও ম্যাজিক দেখিয়েছেন আটবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার। তার জোড়া গোলে আটালান্টাকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। 

আটালান্টার মাঠে বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে গোলের দেখা পায় মায়ামি। মেক্সিকোর স্ট্রাইকার জার্মান বেরতেরামের গোলে ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে সফরকারীরা। 

এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধের সব আলো নিজের করে নেন মেসি। ম্যাচের ৫৬ মিনিটে প্রথম গোল করে ব্যবধান দ্বিগুণ করেন এই আর্জেন্টাইন মহাতারকা।  ডান প্রান্ত থেকে বল নিয়ে ভেতরে ঢোকেন। পেনাল্টি বক্সের সামনে বেরতেরামের সঙ্গে বল দেওয়া-নেওয়া করেন। এরপর সামনে থাকা আটলান্টার এক ডিফেন্ডারকে কাটিয়ে নিচু শটে বল জালে পাঠান।

চার মিনিট পর নিজের দ্বিতীয় গোল করেন মেসি। এবার মেসিকে বল বাড়িয়ে দেন লুইস সুয়ারেজ। আবারও প্রতিপক্ষের ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ।

ম্যাচের শেষ দিকে পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন ফাফা পিকো। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি। 

এই জয়ে এমএলএস প্লে–অফ নিশ্চিত করা মায়ামি ইস্টার্ন কনফারেন্স পয়েন্ট তালিকায় আছে দ্বিতীয় নম্বরে। শীর্ষে থাকা ন্যাশভিলের পয়েন্ট ৬৬, মেসিদের ৫৫।

অন্যদিকে, এমএলএসের চলতি মৌসুমে মেসির গোলসংখ্যা হয়েছে ২৫। লিগের সর্বোচ্চ গোলদাতার দৌড়ে তার ধারেকাছে কেউ নেই। দ্বিতীয় স্থানে থাকা খেলোয়াড়ের চেয়ে ছয় গোল এগিয়ে এই আর্জেন্টাইন।