ডেঙ্গু নিয়ে সতর্কতা নিয়ে সভা ও মশারি বিতরণ করা হয়েছে নীলফামারীর সৈয়দপুরে। বুধবার দুপুরে রোটারি ক্লাব অব সৈয়দপুর তাদের নিজস্ব মিলনায়তনে ওই কর্মসূচি পালন করে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন রোটার অ্যাক্ট ক্লাব সৈয়দপুরের সভাপতি মশিউর রহমান। বক্তব্য দেন রোটারিয়ান অধ্যাপক ডা. শরীফুল আলম চৌধুরী, রোটারি ক্লাব সৈয়দপুরের সভাপতি এনামুল হক, রোটারিয়ান আহমেদা ইয়াসমিন ইলা প্রমুখ।
রোটার অ্যাক্ট সদস্যরা সৈয়দপুরে হিন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কয়া নম্বর ১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডেঙ্গু রোগ সম্পর্কে ক্যাম্পেইনে অংশ নেন। একই সঙ্গে গরিব ও দুস্থদের মাঝে ১০০ মশারি বিতরণ করা হয়।