বড়াল নদীর বেইলি ব্রিজ পাকা করার দাবি

ভাঙ্গুড়া উপজেলার সঙ্গে সংযোগ রক্ষায় বড়াল নদীর বেইলি ব্রিজটি পাকা করার দাবি উঠেছে। ১৯৮৬ সালে ব্রিজটি স্টিল পাটাতন দিয়ে নির্মাণ করা হয়। এটি চলাচলের অযোগ্য হয়ে পড়ায় কয়েক বছর আগে পাটাতন পরিবর্তন করা হয়। বর্তমানে ব্রিজের ওপর একটি গাড়ি উঠলে ভ্যানগাড়িও চলাচল করতে পারে না। ফলে জনসাধারণের পারাপারে যেমন দুর্ভোগ হচ্ছে তেমনি যানবাহন চলাচলের ক্ষেত্রেও মারাত্মক বিঘ্ন ঘটছে।

এ বিষয়ে উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু বলেন, ব্রিজটির প্রশস্ততা কম হওয়ায় প্রতিদিনই এখানে যানজট লেগে থাকছে, দুর্ঘটনাও ঘটছে।

মটর শ্রমিক নেতা আব্দুল মোতালেব বলেন, একটি বড়ো বাস বা ভারী ট্রাকের ওপর দিয়ে যাতায়াত করতে পারে না। এজন্য ব্রিজটির স্টিল পাটাতন তুলে ফেলে এর ওপর সিসি ঢালাই করে ছাদ ঢালাইয়ের জন্য তিনি দাবি করেন।