সন্ধ্যা নদীতে মাছের পোনা অবমুক্ত

বানারীপাড়া সন্ধ্যা নদীসহ ১১টি জলাশয়ে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন প্রজাতির ৩৩৪ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার ঐ পোনা অবমুক্ত করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. গোলাম ফারুক, ইউএনও শেখ আব্দুল্লাহ সাদীদ, সহকারী কমিশনার (ভূমি) বকুল চন্দ্র কবিরাজ প্রমুখ।