নগরকান্দায় জোড়া খুন মামলার আসামিদের ফাঁসি দাবি

নগরকান্দায় ডাবল মার্ডার মামলার আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বুধবার সকালে মানববন্ধন করেছে এলাকার সর্বস্তরের লোকজন।

উপজেলার কাইচাইল ইউনিয়নের ঝাটুরদিয়া বাজার সংলগ্ন ঢাকা-খুলনা বিশ্বরোডে এ মানববন্ধন করা হয়। এ সময় বক্তব্য রাখেন নিহত তুহিনের বোন আসমা শহিদ। মানববন্ধন শেষে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করা হয়।

গত ১০ আগস্ট উপজেলার কাইচাইল ইউনিয়নের কাইচাইল মাদ্রাসা মাঠে প্রতিপক্ষের গুলিতে নিহত হয় রওশন মিয়া ও তার ভাতিজা তুহিন মিয়া। এ ঘটনায় তুহিনের বাবা রায়হান মিয়া বাদী হয়ে ২১ জনের বিরুদ্ধে নগরকান্দা থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি মিরাজ হোসেন বলেন, এ পর্যন্ত পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।