শ্রীপুরে ছেলেকে হত্যার চেষ্টা মা আটক

শ্রীপুরের তারাউজিয়াল গ্রামে বুধবার ভোরে ছেলে শাকিল মিয়াকে (১৩) ঘুমন্ত অবস্থায় ধারাল অস্ত্র দিয়ে গলাকেটে হত্যার চেষ্টা করে মা। এ ঘটনায় মা মলিনা বেগমকে (৫০) আটক করেছে পুলিশ। শাকিল ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে।