বাঁচানো গেল না হনুমানটিকে

নিজ ভূমিতে ফিরিয়ে এনেও বাঁচানো গেল না বিরল প্রজাতির কালোমুখো হনুমানটিকে। খাদ্যের অন্বেষণে হনুমানটি নিজ ভূমি ছেড়ে যশোর শহরে গিয়ে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়। খবর পেয়ে কেশবপুর উপজেলা বনবিভাগ হনুমানটিকে মঙ্গলবার রাতে কেশবপুরে ফিরিয়ে নিয়ে আসে। আহত হনুমানটি বুধবার সকালে মারা যায়।

কেশবপুর প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডা. অলোকেশ কুমার সরকার জানান, খবর পেয়ে হনুমানটিকে চিকিত্সা দিতে যাওয়ার আগেই মারা যায়। হনুমানটির পিছনের বাম পায়ের উরুর হাড় ভাঙা ছিল।  

এ ব্যাপারে উপজেলা বনবিভাগ কর্মকর্তা মোনায়েম হোসেন বলেন, আহত হনুমানটি ফিরিয়ে এনেও বাঁচানো সম্ভব হয়নি। হনুমানটির মৃতদেহ মাটিচাপা দেওয়া হয়েছে।