২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ

২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে গতকাল সাভার, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, দোহার-নবাবগঞ্জ, টঙ্গী ও সিঙ্গাইরে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। খবর আমাদের স্টাফ রিপোর্টার, প্রতিনিধি ও সংবাদদাতার।

সাভারঃ বাদ আসর সাভার থানা জামে মসজিদে ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরীর উদ্যোগে কোরআনখানি ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।  মানিকগঞ্জঃ বেলা ১২টার দিকে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে। পরে জেলা আইনজীবী সমিতির সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মুন্সীগঞ্জঃ দুপুরে শহরের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।  দোহার নবাবগঞ্জ (ঢাকা)ঃ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। টঙ্গী (গাজীপুর) ঃ টঙ্গীর টেলিফোন শিল্প সংস্থার লিমিটেডের উদ্যোগে দুপুরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।   সিঙ্গাইর (মানিকগঞ্জ)ঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদতবার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে গতকাল বিকেলে একই সময়ে পালটাপালটি কর্মসূচি পালন করে সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের দু’গ্রুপ। সোনারগাঁও (নারায়ণগঞ্জ): সোনারগাঁওয়ে দোয়া মাহফিল ও শোক র্যালি বের করা হয়। বিকালে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে এ মাহফিলের আয়োজন করে উপজেলা আওয়ামী যুবলীগ।