রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী মো. সালাউদ্দিন ভুঁইয়া গতকাল বুধবার নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেছেন। রূপগঞ্জ ইউনিয়নের ছনি, বাড়িয়াছনি ও বাগেরআগাসহ আশপাশের এলাকায় তিনি এ গণসংযোগ করেন। এ সময় আওয়ামী লীগ নেতা শাহজাহান ভুঁইয়া, ইঞ্জিনিয়ার আব্দুল রশিদ, আলি মিয়া, সামছুল আলম, গোলাম রসুল, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, তাঁতী লীগ নেতা সোহেল প্রধান, ছাত্রলীগ নেতা নাদিম মাহমুদ, মাছুম মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন —ইত্তেফাক