কেরানীগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার বুড়িগঙ্গা নদীর পারে বসুন্ধরা রিভার ভিউ হাউজিং এলাকা থেকে গতকাল বুধবার রাতে অজ্ঞাত এক ব্যক্তির (৬০) লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

এদিকে থানার আমবাগিচা এলাকায় ইয়াসিনের স্ত্রী মেঘলা (২৮) পারিবারিক কলহের জেরে বুধবার দুপুরে হারপিক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এলাকাবাসী মেঘলাকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করলে চিকিত্সাধীন অবস্থায় বিকালে তার মৃত্যু হয়। এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।