মুন্সীগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার অগ্নিকাণ্ডে পাঁচ দোকান ভস্মীভূত হয়েছে। বুধবার সকালে বৈঠকখানা ফাস্টফুড থেকে আগুন ছড়িয়ে পড়ে। পরে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধাঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সফিউল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পুরাতন বাসস্ট্যান্ডের বৈঠকখানা নামের খাবারের দোকান থেকে আগুন ধরে।