সিটি ব্যাংকের সাবেক কর্মকর্তার বিরুদ্ধে মামলা

হুমকি দেওয়ার অভিযোগে সিটি ব্যাংক থেকে চাকরিচ্যুত হওয়া অ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মনিরা সুলতানা পপির বিরুদ্ধে মামলা দায়ের করেছে সিটি ব্যাংক কর্তৃপক্ষ। গত মঙ্গলবার সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ের লিগ্যাল ডিভিশনের হেড অব কোর্ট অপারেশন এ কে এম আইয়ুব উল্যাহ বাদী হয়ে গুলশান থানায় মামলা দায়ের করেছেন।

গুলশান থানার পরিদর্শক (তদন্ত) স ম কাইয়ূম বলেন, মামলায় অভিযোগ করা হয়েছে, ব্যাংকের এমডির কাছে চাকরিতে পুনঃবহালসহ নগদ ৫ কোটি টাকা ও বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা প্রদানের দাবি করেন মনিরা সুলতানা পপি। দাবিকৃত অর্থ ও সুযোগ-সুবিধা না দিলে এমডিকে চাকরি করতে দিবেন না। নানানভাবে হয়রানি করবেন। এমডির সম্মানহানি করবেন বলেও হুমকি দেওয়া হয়। এসব অভিযোগ এজাহারে উল্লেখ করেছে সিটি ব্যাংক কর্তৃপক্ষ। মামলার অভিযোগগুলো তদন্ত করা হচ্ছে।