মাধবপুরে মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে নিহত ১

হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া নামক স্থানে মোটরসাইকেল-ট্রাকের সংঘর্ষে কাসেম মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

 

এ ঘটনায় গুরুতর আহত জোনায়েদ মিয়া ও সোহেল মিয়া দুই যুবককে  সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো  হয়েছে।  কাসেম মিয়া মাধবপুরের কালিনগর গ্রামের  রমজান আলীর ছেলে ।  

আরো পড়ুন : মুক্তির আগেই ‘সাহো’র আয় ৩ বিলিয়ন রুপি

শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের সাজেন্ট আরিফ জানান, বুধবার রাত ১১টার দিকে  নোয়াপাড়া বাজার রাস্তা দিয়ে মোটরসাইকেলে তিন যুবক যাচ্ছিলেন। তারা  মহাসড়কে উঠার সময় একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে  কাসেম মিয়া (২৫) ঘটনাস্থলে নিহত হন। বৃহস্পতিবার সকালে মৃতদেহ হবিগঞ্জ সদর  হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

ইত্তেফাক/ইউবি