সোনারগাঁয়ে বৃহস্পতিবার ভোরে ইমামের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ইমামের নাম দিদারুল ইসলাম। তার বাড়ি খুলনার তেরখাদা থানার রাজাপুর গ্রামে।
তিনি উপজেলার মল্লিকপাড়া গ্রামের নারায়ণদিয়া বায়তুল জালাল জামে মসজিদের ইমাম ছিলেন।
এলাকাবাসী জানান, ২৬ জুলাই থেকে উপজেলার নারায়ণদিয়া বায়তুল জালাল জামে মসজিদে ইমামের দায়িত্ব পালন করছিলেন দিদারুল ইসলাম। বৃহস্পতিবার ভোরে মুসল্লিরা ফজরের নামাজ আদায় করতে গিয়ে তার গলাকাটা লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/আরকেজি