বরিশালের উজিরপুরে যুবদল কর্মী কাওছার হাওলাদার হত্যা মামলার এজাহারভুক্ত ৬ নম্বর আসামি মো. কাঞ্চন মোল্লাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বিএনপি। তিনি উপজেলার সাতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
রোববার (২৫ অক্টোবর) উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি এস. সরফুদ্দিন আহমেদ সান্টু, সিনিয়র সহসভাপতি এসএম আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান স্বাক্ষরিত পত্রে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
গত শুক্রবার রাতে প্রত্যন্ত পশ্চিম সাতলায় ৩২ বছর বয়সী কাওছার হাওলাদারকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার রাতেই পালানোর সময় পদ্মা সেতু টোল প্লাজা এলাকা থেকে ধারালো অস্ত্রসহ ৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার নিহতের ভাই মোস্তফা হাওলাদার হত্যা মামলা করেন। উজিরপুর মডেল থানার ওসি মো. রকিবুল ইসলাম জানান, পলাতক কাঞ্চন মোল্লাসহ সব আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।