জাপানের সঙ্গে বাণিজ্য বিবাদ চাপে দক্ষিণ কোরিয়ার অর্থনীতি

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের একাধিক ইস্যুতে জাপানের কয়েকটি কোম্পানির বিরুদ্ধে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলায় দক্ষিণ কোরিয়ার বাণিজ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে জাপান। এদিকে নিষেধাজ্ঞার কারণে দক্ষিণ কোরিয়ার অর্থনীতিতে ব্যাপক চাপ তৈরি হয়েছে। কারণ এমনিতেই বৈশ্বিক বাজারের লেনদেন কিছুটা মন্দাভাব রয়েছে। ইতিমধ্যে দক্ষিণ কোরিয়ার রপ্তানি ব্যাপকভাবে কমতে শুরু করেছে। কারণ দক্ষিণ কোরিয়ার রপ্তানি বাজারের বড়ো অংশ জাপান। এ অবস্থায় দক্ষিণ কোরিয়ার সরকার পরিস্থিতি সামাল দিতে সরকারি ব্যয় বাড়ানোসহ নানা পদক্ষেপ হাতে নিয়েছে।