ছয় মিউচুয়াল ফান্ডের মেয়াদ বাড়ল

পুঁজিবাজারে তালিকাভুক্ত ছয় মিউচুয়াল ফান্ডের মেয়াদ ১০ বছর বাড়ানো হয়েছে। ফান্ডগুলোর সম্পদব্যবস্থাপক হিসেবে রয়েছে এল আর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে বিনিয়োগকারীদের এ তথ্য জানানো হয়েছে। মেয়াদ বাড়ানো ফান্ডগুলো হলো—এআইবিএল ফার্স্ট ইসলামিক, ডিবিএইচ ফার্স্ট ফান্ড, গ্রিন ডেল্টা ফান্ড, এমবিএল ফার্স্ট ফান্ড, এল আর গ্লোবাল বাংলাদেশ ওয়ান এবং এনসিসিবিএল ফান্ড-ওয়ান।