চলতি বর্ষা মৌসুমকে কেন্দ্র করে মতলব উত্তর উপজেলায় জমে উঠেছে চারা গাছ কেনা-বেচার হাট। এখানে বিভিন্ন প্রজাতির চারা গাছ দেদারসে বিক্রি হচ্ছে। উপজেলার বেশিরভাগ অংশ জুড়ে সেচ প্রকল্পের বেড়িবাঁধ থাকার কারণে এখানে বর্ষার পানি ওঠে না, তাই এখানে গাছের চারা লাগানো খুবই সহজ। মতলব উত্তর উপজেলায় ছোটো বড়ো ৪৩টি বাজার রয়েছে যার প্রতিটিতেই ফলদ, বনজ, ঔষধি ও ফুল গাছের চারা বিক্রি হয়ে থাকে। এতে বিদেশি আকাশমনি, আকাশিয়া ক্রস, ইউক্যালিপটাস, বেলজিয়াম, মেহগনি এ ধরনের চারার সংখ্যাই বেশি। এগুলোর সঙ্গে সঙ্গে দেশি জাতের আম, জাম, কাঁঠাল, লেবু, পেয়ারা, জলপাই, পেঁপে এবং নিম ও আগরসহ কিছু কিছু ঔষধি গাছের চারা রয়েছে।