যশোরে পেঁপের চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কম খরচে বেশি লাভ হওয়ায় এ চাষের প্রতি ঝুঁকছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর পেঁপের ভালো ফলনের আশা করছেন চাষিরা। আর পেঁপে চাষকে লাভজনক করতে বিভিন্ন পরামর্শ দেওয়ার কথা বলছে কৃষি বিভাগ। জেলার সদর, ঝিকরগাছা, মনিরামপুর, বাঘারপাড়া উপজেলাসহ প্রায় সবকটি উপজেলার আশপাশের বিস্তীর্ণ মাঠজুড়ে এখন শুধুই পেঁপে খেত। এসব খেতের উত্পাদিত পেঁপে স্থানীয় চাহিদা মিটিয়ে পাইকারদের হাত ধরে প্রতিদিন চলে যাচ্ছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায়।