সৈয়দপুরের গ্রামীণ জনপদে শরতে কাশফুলের শুভ্রতা হারিয়ে যাচ্ছে

সৈয়দপুরের গ্রামীণ জনপদ থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী কাশবন। ঋতু অনুসারে ভাদ্র-অশ্বিন মাস জুড়ে শরত্কালের রাজত্ব। নিকট অতীতেও দেখা গেছে শরত্কাল এলেই গ্রাম-বাংলার ঝোপ-ঝাড়, রাস্তা-ঘাট ও নদীর দুই ধারসহ আনাচে-কানাচে কাশফুলের মনমাতানো নাচানাচি। কাশবনের ফুলগুলো দোল খেত একটার সঙ্গে আরেকটা। এ সময় অজান্তেই মানুষের মনে ভিন্ন রকম আনন্দের ঝিলিক বয়ে যেত। কবি জীবনানন্দ দাশ শরেক দেখেছেন ‘বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর’। শরতের এই অপরূপ রূপ দেখে মুগ্ধ কবি অবলীলায় পৃথিবীকে আর দেখার প্রয়োজন নেই বলে সিদ্ধান্ত নেন।