বিশিষ্ট লেখক, সাংবাদিক, চলচ্চিত্র পরিচালক, টিভিব্যক্তিত্ব ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত গীতিকার শহীদুল হক খান অসুস্থ। ২০১৪ সালে এক সড়ক দুর্ঘটনায় তার ডান হাত ভেঙে যায়। দেশে-বিদেশে চিকিত্সার পরও হাতটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি। এজন্য দরকার বড় ধরনের অপারেশন। আর সেজন্য দরকার অন্তত ২৫ লাখ টাকা। এজন্য তিনি প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করেছেন। উল্লেখ্য, তার একাধিক চলচ্চিত্রের মধ্যে উল্লেখযোগ্য ‘ছুটির ফাঁদে’। তার বইয়ের সংখ্যা ৭৯। ১৯৮১ সালে বাংলাদেশ টেলিভিশনে প্যাকেজ অনুষ্ঠানের যাত্রা তার হাতে। —প্রেস বিজ্ঞপ্তি