আলোচনায় সেই আর্চার

গত টেস্ট জিততে পারেনি ইংল্যান্ড। কিন্তু অস্ট্রেলিয়াকে বাউন্সারের পর বাউন্সার দিয়ে কাঁপিয়ে দিয়েছিলেন জোফরা আর্চার। তিনি অনেকদিন পর অ্যাশেজে ফিরিয়ে এনেছে ফাস্ট বোলিংয়ের ত্রাসের স্মৃতি। তার বাউন্সারে আহত হয়ে ম্যাচই আর খেলতে পারেননি স্টিভেন স্মিথ। স্মিথের বদলি হিসেবে নতুন আইনে খেলতে নামা লাবুশেনকেও শুরুতেই মাথায় আঘাত করেছিলেন আর্চার। এই টেস্টে এখনও আর্চার কাউকে আহত করেননি। কিন্তু অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে আঘাত হেনেছেন শুরুতেই। গত টেস্টে দুই ইনিংসে নিয়েছিলেন ৫ উইকেট। এই টেস্টের শুরুতেই হ্যারিসের উইকেট তুলে নিয়েছেন। সঙ্গে ব্রড নিয়েছেন উসমান খাজার উইকেট। ফলে বৃষ্টিবিঘ্নিত দিনে অস্ট্রেলিয়ার শুরুটা ভালো হয়নি লিডসে। ২ উইকেটে ২৯ রান তুলতে পেরেছে তারা।