ডমিঙ্গোর উত্তরসূরি মাকেটা

দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের সাবেক প্রধান কোচ রাসেল ডমিঙ্গো দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের। এই দায়িত্ব নেওয়ার আগে সর্বশেষ তিনি দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বদলে মালিবংওয়ে মাকেটাকে ‘এ’ দলের নতুন প্রধান কোচ করেছে দক্ষিণ আফ্রিকা। তার সহকারীর দায়িত্ব পালন করবেন অ্যান্ড্রু পাটিক।