ইউল্যাবে উচ্চশিক্ষার মান অর্জনের জন্য উচ্চশিক্ষা সম্পর্কিত প্রথম সিইটিএল সম্মেলন ২২ আগস্ট ইউল্যাব অডিটোরিয়ামে শুরু হয়েছে। ২২-২৩ আগস্ট দুই দিনব্যাপী এই সম্মেলনের প্রথম দিনে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এর চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে বক্তব্য দিয়েছেন ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ভিনসেন্ট চ্যাং।
প্রধান অতিথির বক্তৃতায় ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘উচ্চশিক্ষায় সবচেয়ে প্রধান সমস্যা হলো মান। এই সমস্যা পাবলিক এবং প্রাইভেট দুই জায়গাতেই আছে। উচ্চশিক্ষায় আমাদের পরিমাণগত কোনো সমস্যা নেই। যদি আমাদের সেই সমস্যা থাকত, তাহলে আমাদের এতগুলো বিশ্ববিদ্যালয় থাকত না। বিগত ১০ বছরে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীর সংখ্যা দ্বিগুণ হয়েছে। এ কারণে ১৫০টি বিশ্ববিদ্যালয় চলমান থাকার পরেও আরো ১০০টির মতো আবেদন জমা পড়ে আছে।—প্রেস বিজ্ঞপ্তি