আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ও ২০০৪ সালের ২১ আগস্ট একই সূত্রে গাঁথা। যারা স্বাধীনতার বিরোধিতা করেছেন, বঙ্গবন্ধুকে হত্যা করেছেন সেই ষড়যন্ত্রকারী গোষ্ঠী ২১ আগস্ট গ্রেনেড হামলা সংঘটিত করেছে। গতকাল বৃহ?স্পতিবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, সেদিন অলৌকিকভাবে বেঁচে গিয়েছিলেন শেখ হাসিনা। বঙ্গবন্ধু এভিনিউ এলাকায় এলে আমরা রক্তাক্ত মানুষের কান্নার আওয়াজ শুনি। সেদিন এই এলাকা মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল।’ মুফতি হান্নান আদালতে স্বীকার করেছেন ২১ আগস্ট হামলার মাস্টারমাইন্ড এবং নির্দেশদাতা তারেক রহমান দা?বি ক?রে ওবায়দুল কাদের আরো ব?লেন, ‘যদি আপনারা জড়িত না থাকেন তাহলে এফবিআই কে কেন তখন তথ্য দিলেন না। স্কটল্যান্ডে তদন্ত টিমকে কেন কাজ করতে দিলেন না? তিনি বলেন, ‘২৫ ফেব্রুয়ারি পিলখানা হত্যাকান্ডের দিন সকালেই খালেদা জিয়া বাড়ি থেকে বেরিয়ে গিয়ে ২৪ ঘণ্টা নিখোঁজ ছিলেন। তিনি কোথায় ছিলেন, কেন গিয়েছিলেন? যিনি দুপুরের আগে ঘুম থেকে ওঠেন না, সূর্য ওঠার আগেই তার এ বাড়ি থেকে বেরিয়ে যাওয়ায় সবকিছু পরিষ্কার হয়ে যায় তিনি ঘটনা জানতেন এবং জড়িত ছিলেন।’ তিনি বলেন, ‘যারা পিলখানা হত্যাকান্ডের জন্য আওয়ামী লীগকে দায়ী করে তাদের আমি বলতে চাই আপনারাই বলুন আপনাদের নেত্রী কেন ২৪ ঘণ্টা নিখোঁজ ছিলেন?’
বিএনপির মহাসচিবের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘সিরাজউদ্দৌলাকে হত্যার সময় প্রধান সেনাপতি ষড়যন্ত্র করেছেন। বঙ্গবন্ধু হত্যার সময় সেনাপতি জিয়াউর রহমান ষয়যন্ত্র করেছেন, তা না হলে তিনি কেন বঙ্গবন্ধুর খুনিদের বিদেশে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনাকে জবাব দিতে হবে।’