‘সাদা জার্সি পরলেই কি সুবিধা?’ ব্যালন ডি’অর ভোটে স্পেনকে নিয়ে বিস্ফোরক মন্তব্য ইয়ামালের বাবার

ব্যালন ডি’অরের দৌড়ে বার্সেলোনার বিস্ময়বালক লামিনে ইয়ামালের কাঙ্ক্ষিত গোল্ডেন বল না পাওয়া নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। স্পেনের জার্সিতে নজরকাড়া সাফল্য ও বার্সেলোনার হয়ে দুর্দান্ত পারফর্ম করার পরও কিলিয়ান এমবাপের পেছনে পড়ে তৃতীয় হওয়ায় এই ফলাফল মেনে নিতে পারছেন না ইয়ামালের বাবা মুনির নাসরাউই। স্পেনের ভোট ব্যবস্থা এবং পক্ষপাতিত্ব নিয়ে তিনি প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন।

প্রখ্যাত সাংবাদিক জোতা জর্দির সঙ্গে আলাপকালে এমবাপেকে ভোট দেওয়া নিয়ে তীব্র বিস্ময় প্রকাশ করেন নাসরাউই। বিশেষ করে, ‘ফ্রান্স ফুটবল’ ম্যাগাজিনের স্প্যানিশ প্রতিনিধি ও ‘এএস’ পত্রিকার পরিচালক হোসে ফেলিক্স দিয়াজ ভোটিংয়ে এমবাপেকে সবার প্রথমে রাখায় তার ওপর চড়াও হন তিনি।

ক্ষুব্ধ কণ্ঠে ইয়ামালের বাবা বলেন, এমবাপেকে যারা ভোট দিয়েছেন, তাদের সামনে এসে কথা বলার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি।

বিষয়টিকে সরাসরি রিয়াল মাদ্রিদের প্রতি অন্ধ ভক্তির সঙ্গে তুলনা করে নাসরাউই আরও বলেন, “এমন ঘটনা শুধু স্পেনেই ঘটতে পারে! বিশ্বের সেরা খেলোয়াড় যদি রিয়াল মাদ্রিদের হয়, তবে কি জাতীয় দলের তারকাকে বঞ্চিত করে তাকেই ভোট দিতে হবে? আমরা একবিংশ শতাব্দীতে বাস করছি।”

বিশ্বের অন্যান্য দেশ যেখানে নিজেদের দেশের তারকাদের (যেমন আর্জেন্টিনা কর্তৃক মেসি বা ফ্রান্স কর্তৃক এমবাপেকে ভোট দেওয়া) মূল্যায়ন করেছে, সেখানে স্পেনের পক্ষ থেকে নিজেদের বিশ্বকাপজয়ী তারকা ইয়ামালকে পেছনে ফেলে দেওয়ার সিদ্ধান্তটি এখন ফুটবল বিশ্বে বড় আলোচনার জন্ম দিয়েছে।