গাজীপুরের কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিট কেন্দ্রীয় কারাগারে হূদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকালে এক হাজতি মারা গেছেন। তার নাম মো. এনামুল হক বাবুল (৪৮)। তিনি পটুয়াখলীর মির্জাগঞ্জ থানার সন্তোষপুর এলাকার আব্দুল মান্নান হাওলাদারের ছেলে। 

কারাগারের ডেপুটি জেলার মো. জাহাঙ্গীর আলম জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বাবুল হঠাত্ সংজ্ঞাহীন  হয়ে পড়েন। পরে তাকে কারা হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার উন্নতি না হলে তাকে দ্রুত শহিদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সকাল সোয়া ১১টার দিকে ঐ হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। বাবুল ঢাকার রমনা থানার আইসিটি আইনের একটি মামলার আসামি ছিলেন। ২০১৭ সালের ১৪ জুন তাকে হাই সিকিউরিটি কারাগারে পাঠানো হয় ।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিত্সক প্রণয় ভূষণ দাস জানান, বাবুলকে মৃতাবস্থায় এ হাসপাতালে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—বাবুল হূদেরাগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে ময়নাতদন্তের পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।