প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রত্যক্ষ মদদেই ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকীর ৪৪তম বার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সংগঠনের সভাপতি রকিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ প্রধান উপদেষ্টা তরফদার মো. রুহুল আমিন, আনোয়ার খান মডার্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অধ্যাপক আবুল হাশেম, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সাংগঠনিক সচিব কে এম শহীদ উল্যা, সাংগঠনিক সম্পাদক সাদিক ইবনে রউফ, প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম ও দপ্তর সম্পাদক আসাদুল হক প্রমুখ।