ঢাকার আদালত প্রাঙ্গণে দৈনিক সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল ইসলাম রাজুকে চিত্রনায়িকা পরীমণি কর্তৃক অশালীন ভাষায় গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগের তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
শুক্রবার (৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা লেখেন রাশেদ খাঁন।
পোস্টে রাশেদ খাঁন লেখেন, ‘শেখ হাসিনার ৯০ পার্সেন্ট পতন হয়ে গেছে, ১০ পার্সেন্ট ধাক্কা দাও।’ তখন গুঁড়িগুঁড়ি বৃষ্টি পড়ছিল। নুরুল হক নুরকে কোর্টে তোলার জন্য আনা হয়। বৃষ্টির কারণে দু’জন সাংবাদিক ছাড়া বাকিরা বারান্দায়, এদিক সেদিক অবস্থান নেন।
তিনি আরও লেখেন, ‘পুলিশ নুরুল হক নুরকে যখন লিফটে তুলবে, তখন সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল ইসলাম রাজু নুরুল হক নুরকে প্রশ্ন করে বলেন-নুর ভাই আন্দোলন তো বন্ধ হয়ে গেছে, আপনার কোনো বার্তা আছে? তখন নুরুল হক নুর বলেন-শেখ হাসিনার ৯০% পতন হয়ে গেছে, ১০% ধাক্কা দাও.....। ভিডিওটি সমকালের পেজ থেকে আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। সব গণমাধ্যম এই ভিডিও প্রচার করে। জাতি পায় নতুন শক্তি ও সাহস ও নির্দেশনা। আজকের দিনে হয়তো কিছু মানুষের কাছে এই বক্তব্যের গুরুত্ব নেই। কিন্তু গণঅভ্যুত্থানের সময় এটিই ছিল সবচেয়ে সাহসী ও ক্ষুরধার বক্তব্য।’
অনেকে এই বক্তব্য শুনেছে, কিন্তু কেউ পিছনের গল্প জানে না উল্লেখ করে তিনি লেখেন, পেছনের সেই গল্প সৃষ্টির নায়ক সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল ইসলাম রাজু। অত্যন্ত অমায়িক ও ভাল ছেলে সে। তাকে কখনো রাগতে দেখিনি। সবসময় পরিপাটি থাকে। ঠিক পোশাক আশাকে সে যেমন পরিপাটি; আচরণ, কথাবার্তা, ব্যবহারও একইরকম পরিপাটি ও মৃদু।
রাশেদ খাঁন আরও লেখেন, ছেলেটির এক হাতে জন্মগতভাবে ত্রুটি আছে। এটি তাকে কখনো কোনো বাধা সৃষ্টি করতে পারে নি। বরং স্বাভাবিক অনেকের চেয়ে তার ক্যামেরা ধরার স্টাইল ও ভিডিও এডিটিং সুন্দর। আমি তার সাংবাদিকতা জীবনের সফলতা কামনা করি। তাকে যেভাবে ব্লেম দিয়ে অপদস্থ করা হয়েছে আমি এই ঘটনাট তীব্র নিন্দা ও ঘৃণা জানাই। আমরা রাজুর সঙ্গে আছি, ইনশাআল্লাহ।