গোদাগাড়ীতে ৫ কেজি হেরোইনসহ আটক ১

রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ৫ কেজি হেরোইনসহ নাজিবুর রহমান (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার সারেংপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক নাজিবুর রহমান চাঁপাইনবাবগঞ্জ সদরের কোদালকাটি গ্রামের নূর মোহাম্মদের ছেলে।

আরও পড়ুন: রাজধানীর মিরপুর থেকে অপহৃত ব্যক্তি মাদারীপুরে উদ্ধার

র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে গোদাগাড়ী উপজেলার সারেংপুর এলাকায় অভিযান র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল। অভিযানে মাদক বিক্রির সময় হাতেনাতে নাজিবুরকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৫ কেজি ২০ গ্রাম হেরোইন, একটি বাইসাইকেল, মোবাইল ও কিছু নগদ টাকা জব্দ করা হয়। আটক নাজিবুর দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ে জড়িত। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ইত্তেফাক/এমআরএম