ঈশ্বরগঞ্জে সাইকেল থেকে ছিটকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সাইকেল থেকে ছিটকে পড়ে বাবু (১৫) নামে  এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে  গাফুরিয়া মাদ্রাসার কবরস্থান সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

 

 

বাবু উপজেলার চর শিহারি গ্রামের কামাল উদ্দিনের  পুত্র ও বিশ্বেশ্বরী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

 

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০টার দিকে বাবু কালীবাড়ি রোডে প্রাইভেট পড়া শেষে সাইকেলে ইসলামপুর এলাকায় যায়। সেখান থেকে বাড়ি ফেরার পথে গাফুরিয়া মাদ্রাসার কবরস্থান সংলগ্ন রাস্তার উপরে পড়ে থাকা বোতলের উপর সাইকেলের চাকা উঠে পড়লে নিয়ন্ত্রণ হারিয়ে বাবু রাস্তায় পড়ে য়ায়। এতে তার বুকে প্রচণ্ড আঘাত লাগে।  গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

 

 

ইত্তেফাক/ইউবি