রাঙামাটিতে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ (মূল) দলের শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছে। তার নাম নিহত সুমন চাকমা। সে নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শক্তিমান চাকমা হত্যা মামলার অন্যতম প্রধান আসামি।
সূত্র জানায়, রাঙামাটি জেলার বাঘাইহাট সেনা জোনে শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে দোপাতা নামক এলাকায় সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য অভিযান চালায় সেনাবাহিনী। ঘটনাস্থলে সন্ত্রাসীরা সেনাসদস্যদের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। সেনাবাহিনীর টহলদল তৎক্ষণাৎ পাল্টা গুলি বর্ষণ করে। উভয় পক্ষের মধ্যে আনুমানিক ৪/৫ মিনিট গোলাগুলি হয়। সেনাসদস্যদের চাপের মুখে অজ্ঞাত সন্ত্রাসী দল পিছু হটতে বাধ্য হয়।
আরও পড়ুন: তাপপ্রবাহ কমতে পারে,বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
উক্ত গোলাগুলিতে ইউপিডিএফ (মূল) দলের শীর্ষ সন্ত্রাসী সুমন চাকমা নিহত হয়। অভিযান চলাকালে একাধিক সন্ত্রাসী আহত হয়েছে বলে অনুমান করা যায়। বর্তমানে উক্ত স্থান নিরাপত্তাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। ভবিষ্যতেও এলাকার শান্তি-শৃঙ্খলা এবং নিরাপত্তা নিশ্চিতকল্পে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ইত্তেফাক/নূহু