বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন জিয়াউর রহমান: জ্বালানিমন্ত্রী

সিরাজগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) ভোরে বিএনপির দলীয় কার্যলয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পন করা হয়। 

এ উপলক্ষে আজ সকা‌লে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়।
 
সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে দিয়ে গেছেন। তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।

জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন বলে জানান মন্ত্রী।

পাশাপাশি জামায়াতে ইসলামী স্বাধীনতায় বিশ্বাস করত না বলেও বক্তব্যে উল্লেখ করেন জ্বালানিমন্ত্রী।

এ সময় বক্তব্য দেন- জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম, সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।