বলিউডের তারকা দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুর খানের দাম্পত্যজীবনের মজার এক অভ্যাস সম্প্রতি প্রকাশ্যে এনেছেন অভিনেতা সাইফ। স্ত্রী কারিনার রাতে ঘুমানোর আগে পায়ে ঘি মাখার অভ্যাসের কথা জানিয়ে রীতিমতো হাসির খোরাক জুগিয়েছেন তিনি। সাইফের এই মজার মন্তব্যে হেসে গড়িয়েছেন কমেডিয়ান কপিল শর্মার শোয়ের দর্শক ও অতিথিরা। এই ঘটনা সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে।
পতৌদি পরিবারের নবাব সাইফ আলি খান ও অভিনেত্রী কারিনা কাপুর খান বলিউডের অন্যতম আলোচিত তারকা দম্পতি। ২০১২ সালের ১৬ অক্টোবর মুম্বাইয়ের বান্দ্রায় সাইফের বাসভবনে একেবারে ঘরোয়া আয়োজনে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা। ‘তশন’ সিনেমার সেটে ২০০৮ সালে শুরু হয়েছিল তাদের প্রেমের সম্পর্ক। দীর্ঘ পথ পেরিয়ে এখনো অটুট রয়েছে তাদের দাম্পত্য। এই দম্পতির সংসারে রয়েছে দুই ছেলে তৈমুর ও জেহ।
সম্প্রতি কমেডিয়ান কপিল শর্মার জনপ্রিয় অনুষ্ঠান ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর কাউচে হাজির হয়েছিলেন সাইফ ও কারিনা। সেখানে তাদের দীর্ঘ দাম্পত্যজীবন এবং তারুণ্য ধরে রাখার রহস্য জানতে চান কপিল। জবাবে কারিনা জানান, তাদের বাড়িতে প্রচুর পরিমাণে ঘি খাওয়া হয়।
তবে কারিনার কথা শেষ হওয়ার আগেই মজার ছলে সাইফ বলে ওঠেন, ‘ও শুধু ঘি খায় না, রাতে শোবার সময় পায়েও ঘি মাখে।’ স্বামীর এমন মন্তব্যের সত্যতা স্বীকার করে কারিনা জানান, পায়ে ঘি মাখা ত্বকের জন্য বেশ উপকারী।
এরপর নিজেদের রাতের জীবনের এক মজার অভিজ্ঞতা দর্শকদের সঙ্গে ভাগ করে নেন সাইফ। তিনি বলেন, ‘ভাবুন তো, কী দারুণ একটা রোমান্টিক পরিবেশ। অথচ আমাদের বেডরুম থেকে রাতেরবেলা ধাবার মতো গন্ধ বেরোচ্ছে।’
সাইফের এই মন্তব্যে স্টুডিওর সবাই হাসতে হাসতে গড়িয়ে পড়েন। এমনকি কারিনাও হাসি চেপে ধরে রাখতে পারেননি। শোয়ে উপস্থিত অর্চনা পূরণ সিংকে নিয়েও এর পর নানা রসিকতা করেন কপিল শর্মা।
প্রসঙ্গত, কারিনা কাপুর খানকে সম্প্রতি মেঘনা গুলজারের ক্রাইম থ্রিলার সিনেমা ‘দায়রা’য় পৃথ্বীরাজ সুকুমারনের বিপরীতে দেখা গেছে। অন্যদিকে সাইফকে প্রিয়দর্শন পরিচালিত ‘হেওয়ান’ সিনেমায় অক্ষয় কুমার, বোমান ইরানি ও সাইয়ামি খেরদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন।
সাইফের এমন রসিকতায় স্টুডিওজুড়ে হাসির রোল পড়ে যায়। কারিনাও হাসি ধরে রাখতে পারেননি। এ সময় শোয়ের আরেক অতিথি অর্চনা পূরণ সিংকে নিয়েও নানা রসিকতায় মেতে ওঠেন কপিল শর্মা।
কাজের ক্ষেত্রেও ব্যস্ত সময় পার করছেন এই তারকা দম্পতি। সম্প্রতি মেঘনা গুলজার পরিচালিত ক্রাইম থ্রিলার সিনেমা ‘দায়রা’য় পৃথ্বীরাজ সুকুমারনের বিপরীতে অভিনয় করেছেন কারিনা কাপুর খান। অন্যদিকে প্রিয়দর্শন পরিচালিত ‘হেওয়ান’ সিনেমায় অক্ষয় কুমার, বোমান ইরানি ও সাইয়ামি খেরের সঙ্গে পর্দা ভাগ করেছেন সাইফ আলি খান।