সৌদি আরবের বিমানবন্দর ও আরামকোর স্থাপনায় হামলার দাবি ইয়েমেনের বিদ্রোহীদের

সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর তেলের মজুত স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।

এর আগে দেশটির রাজধানী রিয়াদের আর্থিক কেন্দ্রে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছিল গোষ্ঠীটি।

রোববার (৮ নভেম্বর) হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, সৌদি আরবের আবকাইক শহরে অবস্থিত আরামকোর একটি স্থাপনা লক্ষ্য করে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

তবে এসব হামলার বিষয়ে এখন পর্যন্ত সৌদি সরকার কিংবা তেল কোম্পানি আরামকোর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।