মিড টার্ম নির্বাচনের ফলে যুক্তরাষ্ট্র বহু বছর পিছিয়ে গেছে: ডোনাল্ড ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারানোর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নির্বাচনের ফলে যুক্তরাষ্ট্র বহু বছর পিছিয়ে গেছে।

রোববার (৮ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, গত নির্বাচনের ফলে আমেরিকা ইতিহাসে অনেক পিছিয়ে গেলো। বৈশ্বিক বাজারে পতন ও মার্কিন প্রযুক্তি খাতের শেয়ারে ধসের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ভয় পাবেন না, আমরা আগের চেয়েও বড় ও শক্তিশালী হয়ে ফিরে আসব।

সোমবার থেকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব নেবেন স্টিফেন মিলার। এদিকে ইউএফসির সিইও ডানা হোয়াইটকে প্রেস সচিবের পদ দেওয়ার প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। ক্যারোলিন লেভিট গ্রীষ্মে প্রশাসন ছাড়ার পর থেকে পদটি প্রায় শূন্য।এর আগে কেটি জাকারিয়া মাত্র পাঁচ দিন দায়িত্বে ছিলেন।

বিশ্লেষকদের ধারণা, মিলারের পদোন্নতির মাধ্যমে অভিবাসনবিরোধী কঠোর অভিযান জোরদার হবে এবং নতুন ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠতাকে কোনো ছাড় দেওয়া হবে না।

অন্যদিকে জানুয়ারিতে কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার পর মিলার ও ইলন মাস্ককে তদন্তের লক্ষ্যবস্তু করার ইঙ্গিত দিয়েছেন ডেমোক্র্যাটরা। হাউস ওভারসাইট কমিটির সম্ভাব্য চেয়ার রবার্ট গার্সিয়া জানান, ডোজের মাধ্যমে ফেডারেল কর্মীদের গণছাঁটাইয়ে মাস্কের ভূমিকা এবং অভিবাসন অভিযানে মিলারের ভূমিকা খতিয়ে দেখা হবে।

গার্ডিয়ান