এবার লোকের ঘরে ঘরে যাবে
সোনালি নয়কো, রক্ত রঙিন ধান
দেখবে সকলে সেখানে জ্বলছে
দাউ দাউ করে বাংলাদেশের প্রাণ।
দুর্মর- সুকান্ত ভট্টাচার্য
তোমাকে অভিবাদন, বাংলাদেশ,
তুমি ফিরে এসেছ তোমার প্লাবনের পর কোমল পলিমাটিতে
যেখানে এখন অনবরত পড়ছে কোটি কোটি পায়ের ছাপ।
তোমাকে অভিবাদন, বাংলাদেশ- সৈয়দ শামসুল হক
কবিতায় আর কী লিখব?
যখন বুকের রক্তে লিখেছি
একটি নাম
বাংলাদেশ।
শহীদ স্মরণে- মোহাম্মদ মনিরুজ্জামান