যৌথ উদ্যোগে ফুটবল একাডেমি

স্পোর্টস রিপোর্টার

ঢাকার মধ্যেই একাডেমি করার সুযোগ পাচ্ছে বাফুফে। সুযোগ তৈরি করে দিয়েছে ফরটিস গ্রুপ নামের একটি প্রতিষ্ঠান। বহুজাতিক এই প্রতিষ্ঠানের ফুটবল মাঠ রয়েছে। রাজধানীর বাড্ডায় বেরাইদে। কেমন হতে পারে সেই জায়গাটি তা দেখার জন্য বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন গতকাল বিকালে নিজেই গিয়েছিলেন সরেজমিনে দেখতে।

সম্ভাব্যতা যাচাই করতেই বাফুফে সভাপতির যাওয়া। ফরটিস গ্রুপের এমডি শাহাদাত হোসেন জানিয়েছেন এটি বাফুফের সঙ্গে যৌথ উদ্যোগে ফুটবল একাডেমি করার পরিকল্পনার কথা। যার নাম হবে বাফুফে ফরটিস গ্রুপ ফুটবল একাডেমি।

তিনি বলেন, ‘আমরা ফুটবল ফুটবলের তৃণমূলে কাজ করতে চাই। যারা দুই তিন বছর প্রশিক্ষণ পেলে জাতীয় দলে সুযোগ করে নিতে পারবে। ৫০ বিঘা জমি নিয়ে আমাদের খেলাধুলার কার্যক্রম। ৩০ বিঘা জমির উপর মাঠ তৈরি করা হয়েছে। আশাকরি ভালো কিছু উপহার দিতে পারব।’