ব্যবহারকারীদের অজান্তেই তাদের বিনিময় করা সব ছবি সবার জন্য উন্মুক্ত করে দেবে ইনস্টাগ্রাম। এজন্য নিজেদের নীতিমালাও পরিবর্তন করতে যাচ্ছে ছবি বিনিময়ের সেবাটি। ব্যবহারকারীদের বোকা বানাতে ছড়িয়ে পড়া ভুয়া এই বার্তা যাচাই না করেই নিজেদের ফলোয়ারদের মধ্যে ছড়িয়ে দিয়েছেন মার্কিন সংগীত তারকা ‘পিঙ্ক’, র্যাপার ‘টিআই’ এবং অভিনেতা ‘রব লো’।
তবে বিষয়টি সত্য নয় বলে জানিয়েছেন ইনস্টাগ্রাম প্রধান অ্যাডাম মোসেরি। জনপ্রিয় তারকারা পোস্ট শেয়ার করায় তাদের অনুসারী কয়েক কোটি ইনস্টাগ্রাম ব্যবহারকারীর কাছে দ্রুত ছড়িয়ে পড়ে ভুয়া বার্তাটি। শুধু তারকাই নয়, বোকা বনেছিলেন স্বয়ং যুক্তরাষ্ট্রের এনার্জি সেক্রেটারি রিক পেরিও। তবে অল্প সময়ের মধ্যে পোস্টটি মুছে ফেলেন তিনি।
সূত্র : মেইল অনলাইন