তা র কা ব চ ন

সার্বিকভাবে এখন এই অবস্থা। আগে একটা পত্রিকা যাদের কেনার সামর্থ্য ছিল না, দেয়ালে লাগানো পত্রিকা দাঁড়িয়ে লোকে পড়তো। সিনেমা মানেই প্রেক্ষাগৃহ ভিড়ের দৃশ্য চোখে পড়তো। নাটক মানেও অস্থির একটা ব্যাপার ছিল। ঈদের আনন্দমেলা কিংবা ইত্যাদির কথা শুনলেই পাগল হয়ে যেতাম। এখন দর্শক কোনটা যে দেখছে, এটা বোঝা মুশকিল। গান, অভিনয় হচ্ছে কী হচ্ছে না, সেটা পরের ব্যাপার। রেকর্ড করে ইউটিউবে ছেড়ে দিলাম, ব্যস, হিট হয়ে গেলাম। অনেক ভিউও হয়ে গেল! আমাদের সামনে অবারিত সুযোগ আছে, কিন্তু সঠিক ব্যবহার করছি না। সাধারণ বিষয়গুলোর আসল জায়গা বাদ দিয়ে অন্যদিকে প্রবাহিত করছি। ভিউ হচ্ছে নতুন ভাষা এগুলো সাময়িক। এসব নিয়ে মাতামাতি করা মোটেও ঠিক না।

 

ঈদের নাটক ও নাটকের অন্যান্য প্রসঙ্গে

অভিনেতা জাহিদ হাসান