চট্টগ্রামে তেলের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

চট্টগ্রামের কদমতলী এলাকায় একটি তেলের গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয়রা আগুনের খবর জানায়। নন্দকানন ও আগ্রাবাদ স্টেশন থেকে ৫টি ইউনিট গিয়ে আগুন নেভাতে ফায়ার ফাইটাররা কাজ করছেন বলে জানায় নিয়ন্ত্রণ কক্ষ।

ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, মাগরিবের নামাজের পর গুদামটিতে আগুন লাগে। সেখানে মবিল ও বিভিন্ন দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয়। এ ছাড়া গুদামে থাকা তেলের ড্রাম বিস্ফোরণের আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েন আশপাশের বাসিন্দারা।

বিস্তারিত আসছে...