এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং তার অধীনে কর্মরত এক জ্যেষ্ঠ নির্বাহীর সঙ্গে দ্বিতীয় বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক্সিওসের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
৬৩ বছর বয়সী হুয়াংয়ের সঙ্গে এনভিডিয়ার স্বাস্থ্যসেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট আটচল্লিশ বছর বয়সী কিম্বার্লি পাওয়েলের প্রেমের সম্পর্ক ছিল এবং তারা দুজনেই অন্যদের সঙ্গে বিবাহিত।
গত মার্চে সান হোসেতে এনভিডিয়ার বার্ষিক ডেভেলপার সম্মেলন চলাকালে একটি হোটেলে দুজনকে অন্তরঙ্গ অবস্থায় দেখা গিয়েছিল বলে জানা গেছে। সেখানে উপস্থিত এক ব্যক্তি এই দৃশ্যটি ধারণ করলে হুয়াংয়ের নিরাপত্তাদল ওই ব্যক্তিকে একটি গোপনীয়তা চুক্তিতে স্বাক্ষর করার প্রস্তাব দেয়।
এনভিডিয়া এ বিষয়ে কোনো বিবৃতি দিতে অস্বীকৃতি জানিয়েছে এবং মন্তব্যের অনুরোধে পাওয়েল কোনো সাড়া দেননি।
বুধবার ইস্টার্ন টাইম সন্ধ্যা ছয়টা পর্যন্ত আফটার-আওয়ারস লেনদেনে এনভিডিয়ার শেয়ারের দাম প্রায় আট শতাংশ কমেছে। গত ২৯ অক্টোবর টাইমস প্রথমবার একজন সন্দেহভাজন চীনা গুপ্তচরের সঙ্গে হুয়াংয়ের ‘ঘনিষ্ঠ সম্পর্ক’ থাকার খবর প্রকাশ করার পর থেকে কোম্পানিটি বাজার মূলধনে প্রায় এক ট্রিলিয়ন ডলার হারিয়েছে।
ইতিমধ্যেই একজন কথিত চীনা গুপ্তচরের সঙ্গে সম্পর্কের অভিযোগে তদন্তের মুখোমুখি হওয়া হুয়াংয়ের ওপর এই নতুন ঘটনায় আরও চাপ সৃষ্টি করেছে। বর্তমান সময়ের অন্যতম প্রভাবশালী সিইও হিসেবে বিবেচিত হুয়াংয়ের প্রতিষ্ঠানটি কৃত্রিম বুদ্ধিমত্তা বিপ্লবের কেন্দ্রবিন্দুতে থাকলেও তার কোনো স্পষ্ট উত্তরসূরি নেই।
এর আগে কোম্পানির এক ইমেইলে হুয়াং নিজের দাম্পত্য জীবনে অবিশ্বস্ত থাকার বিষয়টি নিশ্চিত করার পর এই নতুন প্রতিবেদনটি সামনে এল। বিষয়টি তদন্তের জন্য এনভিডিয়া একটি স্বাধীন প্যানেল গঠন করেছে এবং তদন্ত পরিচালনার জন্য আইনি প্রতিষ্ঠান ওয়াচটেল, লিপটন, রোজেন অ্যান্ড কাটজকে নিয়োগ দিয়েছে।
জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায়িক নীতিশাস্ত্রের অধ্যাপক পিটার জাওরস্কি বলেছেন যে এই ঘটনার পর হুয়াংয়ের পক্ষে তার চাকরি ধরে রাখা কঠিন হবে।
অ্যাক্সিওসকে জাওরস্কি বলেন, ‘সরাসরি অধস্তন কারও সঙ্গে আপনি এ ধরনের সম্পর্ক রাখতে পারেন না। সিইও কি বরখাস্ত হবেন? এই পরিস্থিতিতে সম্ভবত সেটিই করার মতো পদক্ষেপ।’
জাওরস্কি আরও জানান, এই পরিস্থিতি কোম্পানির পরিচালনা পর্ষদ কী জানত এবং কখন জানত তা নিয়েও প্রশ্ন তুলতে পারে। উভয় সম্পর্কের তদন্ত চলাকালীন এনভিডিয়ার বোর্ডের উচিত অবিলম্বে হুয়াংকে প্রশাসনিক ছুটিতে পাঠানো।
সূত্র: অ্যাক্সিওস