শ্রীকৃষ্ণের জন্মদিন (জন্মাষ্টমী) উপলক্ষ্যে শুক্রবার ভাণ্ডারিয়ায় এক বর্ণাঢ্য র্যালি বের হয়। মদন মোহন জিউ মন্দির ও শ্রীগুরুসংঘ ভাণ্ডারিয়া উপজেলার শাখার যৌথ উদ্যোগে বিভিন্ন বয়সী নারী-পুরুষ শোভাযাত্রায় অংশ নেন।
র্যালিটি মদন মোহন মন্দির প্রাঙ্গণ থেকে বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শ্রীগুরুসংঘ মন্দির হয়ে মদন মোহন মন্দির প্রাঙ্গণে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি ড. উত্তম কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টি জেপির উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ভাণ্ডারিয়া পৌর কাউন্সিলর ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার। এছাড়া অন্যান্যের মধ্যে ছিলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি কিরণ চন্দ্র বসু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ভবানী সংকর বল, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা সহ-সভাপতি বিরেন চন্দ্র বসু, দিলিপ চন্দ্র হাওলাদার, শশাঙ্ক শেখর চক্রবর্তী, আইন বিষয়ক সম্পাদক শঙ্কর জীত্ সমদ্দার, শ্রীগুরুসংঘ ভাণ্ডারিয়া উপজেলা শাখার সভাপতি হিরালাল কর্মকার, সহসভাপতি বিজয় ব্রক্ষ্ম, জগদিস রায়, বাবুল রায়, উপজেলা কেন্দ্রীয় মদন মোহন জিউ মন্দির কমিটির সভাপতি সুকুমার দাস, সাধারণ সম্পাদক শুসান্ত কর্মকার, যুগ্ম সাধারণ সম্পাদক সচিন কর্মকার, উপজেলা হিন্দু মহিলা পার্টির সাধারণ সম্পাদক চায়না শীল প্রমুখ।
পরে মদন মোহন মন্দিরে ধর্মীয় আচার অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ১২৮-পিরোজপুর-২ (ভাণ্ডারিয়া-কাউখালী-ইন্দুরকানি) আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান, সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ সমবেত প্রার্থনা করা হয়। এতে পৌরোহিত্য করেন শন্তোষ মুখার্জী।