কালিহাতী উপজেলার হরিপুর পৌর এলাকায় শ্বশুরবাড়ি থেকে বৃহস্পতিবার প্রবাসী এক যুবকের লাশ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার কুয়েত প্রবাসী সেন্টু মিয়ার (৩৫) লাশ উদ্ধার করা হয়। তিনি ঘাটাইল উপজেলার কাশতলা চুংলিপাড়া গ্রামের মো. খালেক আলীর ছেলে।
নিহতের স্ত্রী ফরিদা আক্তার বলেন, দুই মাস আগে কুয়েত থেকে দেশে এসেছেন তার স্বামী। বিদেশ যাওয়ার সময় এবং ব্যবসায়ী কাজে প্রচুর টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন সেন্টু মিয়া। পাওনাদাররা নিয়মিত বাড়িতে এসে তাকে টাকার জন্য চাপ দিত। সেই চাপ সহ্য করতে না পেরে তার স্বামী ঘরের ধরনার সঙ্গে রশিতে ঝুলে আত্মহত্যা করেছে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।