আতাইকুলায় রাবির শিবির নেতা গ্রেফতার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আব্দুল লতিফ হলের ছাত্র শিবিরের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজানকে শুক্রবার গ্রেফতার করেছে আতাইকুলা থানা পুলিশ। তিনি আতাইকুলা থানার কুচিয়ামারা গ্রামের মকলেছুর রহমানের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানা পুলিশ মিজানের নিজ বাড়ি কুচিয়ামারা থেকে তাকে গ্রেফতার করে। আতাইকুলা থানার ওসি মনিরুজ্জামান জানান, মিজানের বিরুদ্ধে সাতটি বিভিন্ন ধরনের মামলা রয়েছে। সে দীর্ঘদিন পলাতক ছিল।