এক সপ্তাহ অতিবাহিত হলেও খুলনায় সাত বছরের শিশু ধর্ষণের আসামিকে পুলিশ এখনও গ্রেফতার করতে পারেনি।
গত ১৬ আগস্ট সকাল সাড়ে ৮টার দিকে নগরীর দক্ষিণ টুটপাড়া মহিরবাড়ি খালপাড় এলাকায় সাত বছরের শিশুটি ধর্ষণের শিকার হয়। শিশুটি বর্তমানে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিত্সাধীন।
শিশুটির মা বলেন, বাসার পাশেই আমার খালাতো বোনের বিয়ের অনুষ্ঠান ছিল। সকালে মেয়েকে ১৫-২০ মিনিট পাওয়া না যাওয়ায় খোঁজাখুঁজি শুরু হয়। আমাদের বাড়ির এক বাড়ি পরে দোতলা বাড়ির সিঁড়ির নিচে রক্তাক্ত অবস্থায় তাকে পাওয়া যায়। এ বিষয়ে আমরা ঐ দিন থানায় মামলা করি। এখন তার শরীর বেশ ভালো।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজীদ আকন বলেন, বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে। খুব শিগিগর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। শিশুটি ধর্ষককে চিনত না। তবে এখন দেখলে চিনতে পারবে বলে জানিয়েছে। নানাভাবে ধর্ষকের পরিচয় খুঁজে বের করার চেষ্টা করছি আমরা। খুব দ্রুত তাকে গ্রেফতার করতে পারব।