বাগেরহাটের শরণখোলা উপজেলায় ১৮ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার গোলবুনিয়া গ্রামের তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত দুই ভাই হলেন ওই গ্রামের মৃত নজর আলী তালুকদারের ছেলে আব্দুল হাকিম তালুকদার (৮০) ও আব্দুল আজিজ তালুকদার (৮২)।
গোলবুনিয়া গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাক ফরাজী জানান, আব্দুল হাকিম তালুকদার বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৯টার দিকে নিজ বাড়িতে মারা যান। শুক্রবার দুপুরে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়। এর প্রায় ১৮ ঘণ্টার ব্যবধানে তার বড় ভাই আব্দুল আজিজ তালুকদার আকস্মিকভাবে মারা যান।
আব্দুল আজিজ তালুকদারের ছেলে নুরুজ্জামান তালুকদার তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার রাতে জানাজা ও দাফন সম্পন্ন করা সম্ভব হবে না।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদের সামনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
১৮ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।