জামালপুরের মাদারগঞ্জ পৌর এলাকার জোনাইল পক্ষিমারী গ্রামে এক মাছ ব্যবসায়ীর দু’চালা টিনশেট ঘরসহ ঘরে থাকে টাকা ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। বাড়ির মালিক ব্যবসায়ী মো: বিল্লাল শেখ ও মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরের নামাজের সময় বৈদ্যুাতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে করে তার প্রায় ৫ লাখ টাকা ক্ষতি হয়েছে। স্থানীয় এলাকাবাসী ও মাদারগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করেন।