সংবাদ সংক্ষেপ

মাদ্রাসা শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার নাসিরনগরের হরিপুর সুন্নিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। হরিপুর মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. কাপ্তান মিয়ার সভাপতিত্বে শিক্ষক জালাল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ডা. রাফিউদ্দিন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ ও মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার। স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসা সুপার মো. সোহরাব হোসেন।

কয়া স্কুলের সভাপতির দায়িত্ব নিলেন

উপজেলা ভাইস চেয়ারম্যান

নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা নলছিটির দপদপিয়া ইউনিয়নের কয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে অভিষিক্ত হয়েছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মফিজুর রহমান শাহিন মোল্লা। বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে অভিষেক সভায় সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক মো. আবদুস ছালাম। উপস্থিত ছিলেন মুন্সি মো. দেলোয়ার হোসেন, রিপন তালুকদার প্রমুখ।