জাতীয় ফুটবল দলের অনুশীলন শুরু আজ

তাজিকিস্তানে গেলে আফগানিস্তানের বিপক্ষে টার্ফের মাঠে খেলতে হবে। তাই ঢাকায় টার্ফে অনুশীলন করবে জাতীয় ফুটবল দল। কিন্তু আজ অনুশীলনের প্রথম দিনটা বঙ্গবন্ধু স্টেডিয়ামে হবে। সকাল ১০টায় শুরু হবে। গতকাল ছিল ফুটবলারদের রিপোর্ট করার দিন। রাতে দলের ব্রিটিশ কোচ জেমি ডের কাছে বেশির ভাগ ফুটবলার রিপোর্ট করেছেন। তবে আবাহনীর সাত ফুটবলার ছিলেন অনুশীলনে। তারা উত্তর কোরিয়ায় খেলে এসে ক্যাম্পে যোগ দেবেন।